রাজ্য জুড়ে দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের কাজ শুরু
দি নিউজ লায়ন; এতদিন বিভিন্ন বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া হলেও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার সেভাবে কোন ব্যাবস্থা না থাকায় সমস্যায় পড়েছিল এইসব ব্যাক্তিরা। ফলে একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের। যদিও এবার এইসব মানুষের পাশে এসে দাড়ালো রাজ সরকার। বুধবার থেকে রাজ্য জুড়ে দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। আর বাড়ির কাছে ভ্যাকসিন পেয়ে খুশি এইসব মানুষেরা।
বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমতা ২ নং ব্লকের ঝিকিরা মাঝের পাড়ায় বিশেষ দুয়ারে ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হল। উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই শিবিরে ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিনের এই শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, আশা ভবন সেন্টারের কনধার জন মেরী বারুই।
এদিন বিধায়ক সুকান্ত পাল জানান বিধানসভার ১৭৮৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে এদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে জন মেরী বারুই জানান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থেকে ভ্যাকসিন নেওয়াটা সমস্যার বিষয়। এক্ষেত্রে সরকারের এই উদ্যেগ এইসব মানুষদের অনেকটা নিশ্চয়তা দেবে। অপরদিকে বাড়ির কাছে ভ্যাকসিন পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।

Post a Comment